X এবং Y তারের বিভিন্ন রাশির মান নিম্নের ছকে দেওয়া হলো:
| তার | দৈর্ঘ্য L(m) | ব্যাসার্ধ r(mm) | বল F(N) | দৈর্ঘ্য প্রসারণ l(mm) | ব্যাস হ্রাস d(mm) |
| X | 0.80 | 0.5 | 5 | 7 | 0.005 |
| Y | 0.75 | 0.6 | 6 | 8 | 0.01 |
Comilla • 2024
ক) কর্মদক্ষতা কাকে বলে?
খ) তামা তারের পয়সনের অনুপাত $0.33$ বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
গ) X তারের পয়সনের অনুপাত নির্ণয় কর।
ঘ) X এবং Y তারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক—গাণিতিকভাবে বিশ্লেষণ কর।