জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মোট ১৫টি সদস্যের মধ্যে ৫টি হলো স্থায়ী সদস্য। দেশগুলো হলো: ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, বৃটেন ও চীন।
১. স্থায়ী সদস্য দেশগুলোর বিশেষ ‘ভেটো’ (Veto) ক্ষমতা রয়েছে, যার মাধ্যমে তারা যেকোনো প্রস্তাব বাতিল করতে পারে।
২. জাপান ও জার্মানি শক্তিশালী অর্থনীতি হওয়া সত্ত্বেও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়।
৩. বাকি ১০টি সদস্য দেশ প্রতি দুই বছর অন্তর সাধারণ পরিষদ কর্তৃক অস্থায়ীভাবে নির্বাচিত হয়।
অতিরিক্ত তথ্য: নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫টি রাষ্ট্রকে সংক্ষেপে P-5 বলা হয়।