১৯৭১ সালের ১০ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রবাসী সরকার গঠন করা হয়। এটি আইনগতভাবে বাংলাদেশের ভিত্তি।
১. ১৭ই এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলায় প্রবাসী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে।
২. ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল কিন্তু গণপ্রজাতন্ত্রের আনুষ্ঠানিক ঘোষণাটি ১০ এপ্রিলের।
৩. ১১ই এপ্রিল তারিখটি এই রাজনৈতিক পরিক্রমায় প্রধান কোনো ঘোষণার দিন নয়।
অতিরিক্ত তথ্য: ১০ এপ্রিলের এই ঘোষণাপত্র অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করা হয়।