তিনটি তেজস্ক্রিয় মৌলের গবেষণালব্ধ ফলাফল নিম্নরূপ। এখানে A মৌলের ক্ষয় ধ্রুবক $5.1 \times 10^{-3} y^{-1}$।
| তেজস্ক্রিয় মৌল | প্রারম্ভিক ভর (gm) | ক্ষয়ের সময় (বছর) | অবশিষ্ট ভর (gm) |
| A | 50 | 1.5 | $X_A$ |
| B | 50 | $Y_B$ | 12.5 |
| C | $Z_C$ | 1.5 | 25.5 |
Chittagong • 2025
ক) ক্ষয় ধ্রুবক কী?
খ) নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ প্রোটন খুব কাছাকাছি থাকলেও নিউক্লিয়াসের গঠন অপরিবর্তিত থাকার কারণ ব্যাখ্যা কর।
গ) উদ্দীপক হতে A মৌলে $X_A$ এর মান নির্ণয় কর।
ঘ) উদ্দীপক অনুযায়ী $Y_B$ এবং $Z_C$ এর মান নির্ণয় করে এদের গড় আয়ুর তুলনা করে মন্তব্য কর।