টেলিকনফারেন্সিং হলো এমন একটি যোগাযোগ ব্যবস্থা যার মাধ্যমে ভৌগোলিক দূরত্বে অবস্থান করেও একাধিক ব্যক্তি টেলিযোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করে অডিও বা ভিডিওর মাধ্যমে সভায় অংশগ্রহণ করতে পারেন।
১. মলিটরফ (Molitorf): ১৯৬০-এর দশকে টেলিকনফারেন্সিং ধারণার প্রাথমিক উদ্ভাবক হিসেবে মলিটরফকে বিবেচনা করা হয়।
২. হার্বাট মার্শাল ম্যাকলুহান: তিনি ছিলেন একজন বিখ্যাত দার্শনিক ও যোগাযোগ তাত্ত্বিক। তিনি 'Global Village' বা বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক হিসেবে পরিচিত।
৩. রেমন্ড স্যামুয়েল টমলিনসন: তিনি ইমেইল (E-mail) এর আবিষ্কারক এবং @ চিহ্নের ব্যবহার শুরু করেন।
টেলিকনফারেন্সিং এর প্রকারভেদ:
• অডিও কনফারেন্সিং: শুধুমাত্র শব্দ আদান-প্রদানের মাধ্যমে কথা বলা।
• ভিডিও কনফারেন্সিং: শব্দ এবং ছবি বা ভিডিওর মাধ্যমে সরাসরি যোগাযোগ।