সংশোধিত বাজেট এবং সম্পূরক বাজেট আর্থিক বছরের মধ্যবর্তী সময়ে তৈরি করা হলেও এদের উদ্দেশ্য ভিন্ন। সংশোধিত বাজেট হলো মূল বাজেটে বরাদ্দকৃত অর্থের পুনর্নির্ধারণ। যদি কোনো খাতে বরাদ্দকৃত অর্থ বেশি হয়ে যায় এবং অন্য খাতে অর্থের ঘাটতি থাকে, তবে এক খাত থেকে অন্য খাতে স্থানান্তর করে যে বাজেট করা হয় তা-ই সংশোধিত বাজেট।
অন্যদিকে, সম্পূরক বাজেট হলো যখন কোনো অর্থবছরে মূল বাজেটে বরাদ্দকৃত অর্থের বাইরে অতিরিক্ত অর্থের প্রয়োজন হয় এবং যা এক খাত থেকে অন্য খাতে স্থানান্তরের মাধ্যমে মেটানো সম্ভব হয় না। এই অতিরিক্ত বরাদ্দের জন্য পুনরায় সংসদের অনুমোদন প্রয়োজন হয়। সংশোধিত বাজেট হলো বরাদ্দের সমন্বয়, আর সম্পূরক বাজেট হলো অতিরিক্ত বরাদ্দের দাবি।