রুশ শব্দ ‘গ্লাসনস্ত’ (Glasnost) এর আভিধানিক অর্থ হলো ‘স্বচ্ছতা’ বা ‘খোলামেলা আলোচনা’। সোভিয়েত ইউনিয়নে রাজনৈতিক ও সামাজিক সংস্কারের জন্য মিখাইল গর্বাচেভ এই নীতি প্রবর্তন করেন।
১. সমাজতন্ত্রের সংগঠন বা গণতন্ত্র প্রতিষ্ঠা সরাসরি এর অর্থ নয়, বরং এটি ছিল মত প্রকাশের স্বাধীনতার একটি পদক্ষেপ।
২. ‘পেরেস্ত্রৈকা’ (Perestroika) ছিল গর্বাচেভের আরেকটি নীতি যার অর্থ ছিল অর্থনৈতিক পুনর্গঠন।
৩. এই সংস্কারবাদী নীতিগুলোর ফলেই শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের পতন ত্বরান্বিত হয়।
অতিরিক্ত তথ্য: গর্বাচেভ ১৯৮০-র দশকে এই যুগান্তকারী সংস্কারগুলো শুরু করেছিলেন।