দক্ষিণ-পূর্ব এশিয়ার একমাত্র দেশ থাইল্যান্ড, যা কখনোই কোনো ইউরোপীয় শক্তির উপনিবেশে পরিণত হয়নি। তৎকালীন রাজাদের দূরদর্শী কূটনীতির কারণে দেশটি স্বাধীন থাকতে পেরেছিল।
১. মায়ানমার ও মালয়েশিয়া ছিল ব্রিটিশদের এবং ইন্দোনেশিয়া ছিল ওলন্দাজদের উপনিবেশ।
২. থাইল্যান্ডকে ‘স্বাধীনতার ভূমি’ (Land of the Free) বলা হয়ে থাকে।
৩. ব্রিটিশ ও ফরাসি শক্তির মাঝে একটি ‘বাফার স্টেট’ হিসেবে থাইল্যান্ড তার সার্বভৌমত্ব টিকিয়ে রেখেছিল।
অতিরিক্ত তথ্য: থাইল্যান্ডের প্রাচীন নাম ছিল ‘শ্যাম’ (Siam)।