পরিবেশগত ভারসাম্য রক্ষার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশের মোট আয়তনের অন্তত ২৫ শতাংশ বনভূমি থাকা অপরিহার্য। এটি প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণ ও অক্সিজেন প্রবাহ বজায় রাখতে সাহায্য করে।
১. ১৫-২০% বনভূমি অনেক দেশের বাস্তবচিত্র হলেও তা আদর্শ পরিবেশ রক্ষার জন্য পর্যাপ্ত নয়।
২. ৩০ শতাংশের বেশি বনভূমি থাকা ভালো, তবে আন্তর্জাতিক নূন্যতম লক্ষ্যমাত্রা হিসেবে ২৫% ধরা হয়।
৩. বাংলাদেশের বর্তমান বনভূমির পরিমাণ সরকারি হিসাবে প্রায় ১৭% এর কাছাকাছি।
অতিরিক্ত তথ্য: বনভূমি বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইড শুষে নিয়ে গ্লোবাল ওয়ার্মিং কমাতে সাহায্য করে।