সমগ্র মহাবিশ্ব বা বিশ্বব্রহ্মাণ্ডের ভরের প্রায় ৭৫% হলো হাইড্রোজেন। নক্ষত্র এবং বৃহৎ গ্যাসীয় গ্রহগুলোর প্রধান উপাদান হলো এই গ্যাস।
১. নাইট্রোজেন গ্যাস পৃথিবীর বায়ুমণ্ডলে সর্বাধিক (৭৮%), কিন্তু মহাবিশ্বের প্রেক্ষাপটে এটি নয়।
২. অক্সিজেন পৃথিবীতে প্রচুর থাকলেও মহাবিশ্বের মোট ভরের তুলনায় এর পরিমাণ অতি সামান্য।
৩. মহাবিশ্বের দ্বিতীয় সর্বাধিক প্রাপ্ত উপাদান হলো হিলিয়াম।
অতিরিক্ত তথ্য: নক্ষত্রগুলোতে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় হাইড্রোজেন পুড়ে হিলিয়াম তৈরি হয়।