অ্যাবসার্ড থিয়েটারের অবিসংবাদিত নায়ক Samuel Beckett ১৯৫২ সালে ‘Waiting for Godot’ নাটকটি রচনা করেন। এটি মানুষের অন্তহীন অপেক্ষা ও অর্থহীন অস্তিত্বের প্রতীক।
১. হ্যারল্ড পিন্টার এবং টম স্টপার্ডও অ্যাবসার্ড ধারায় নাটক লিখলেও এই নাটকটি বেকেটের শ্রেষ্ঠ কর্ম।
২. নাটকের দুই চরিত্র ভ্লাদিমির ও এস্ট্রাগন একজন রহস্যময় গডোর জন্য অপেক্ষা করে যা কখনো শেষ হয় না।
৩. এটি প্রচলিত নাট্যরীতির গঠন ভেঙে দিয়ে এক নতুন ধারা বা থিয়েটার অব দ্য অ্যাবসার্ডের সূচনা করে।
অতিরিক্ত তথ্য: স্যামুয়েল বেকেট ১৯৬৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।