এই বিখ্যাত উক্তিটি William Shakespeare-এর অমর ট্র্যাজেডি ‘Hamlet’ থেকে নেওয়া হয়েছে। হ্যামলেট তার মা গারট্রুড-এর প্রতি ক্ষোভ থেকে এটি বলেছিল।
১. মার্লো বা টি এস এলিয়ট বিখ্যাত সাহিত্যিক হলেও এই উক্তিটি তাঁদের নাটকের নয়।
২. হ্যামলেট মনে করেছিল তার মা বাবার মৃত্যুর পর দ্রুত চাচার সাথে বিয়ে করে চপলতা বা দুর্বলতার পরিচয় দিয়েছেন।
৩. ‘Frailty’ শব্দের অর্থ এখানে নৈতিক দুর্বলতা বা চপলতা যা নারীদের প্রতীক হিসেবে হ্যামলেট ব্যবহার করেছে।
অতিরিক্ত তথ্য: হ্যামলেট শেক্সপিয়রের দীর্ঘতম নাটক এবং এটি প্রতিশোধমূলক ট্র্যাজেডির শ্রেষ্ঠ উদাহরণ।