প্রদত্ত শব্দগুলোর মধ্যে Master শব্দটি একই সাথে Noun এবং Verb হিসেবে ব্যবহৃত হতে পারে। Verb হিসেবে এর অর্থ হলো ‘কোনো বিষয়ে দক্ষ হওয়া’ বা ‘আয়ত্ত করা’।
১. Mister এবং Mistress প্রধানত সম্বোধনমূলক Noun হিসেবে ব্যবহৃত হয়।
২. Mastery হলো একটি Abstract Noun, যা দক্ষতা বা পাণ্ডিত্যকে বোঝায়।
৩. উদাহরণস্বরূপ: “He managed to master the English language in a year.”
অতিরিক্ত তথ্য: ‘Master’ শব্দটি যখন বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয় তখন এর অর্থ হয় প্রভু বা শিক্ষক।