বাক্যটির দ্বিতীয় অংশে ‘did I remember’ অর্থাৎ পাস্ট টেন্স থাকায় প্রথম অংশটিও অবশ্যই Past Indefinite টেন্সে হবে। তাই Went সঠিক উত্তর।
১. Going বা Gone একা বসলে কোনো পূর্ণাঙ্গ টেন্স গঠন করতে পারে না।
২. Go হলো প্রেজেন্ট ফর্ম, যা অতীতের ঘটনার বর্ণনায় বসানো ব্যাকরণগতভাবে অশুদ্ধ।
৩. বাড়িতে পৌঁছানোর পর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের কথা মনে পড়ল—এটি একটি অতীত ঘটনার বর্ণনা।
অতিরিক্ত তথ্য: বাক্যে ‘Only after’ বা ‘Only then’ থাকলে পরবর্তী ক্লজে ইনভার্সন (did + subject) ঘটে।