বাংলা পঞ্জিকা অনুযায়ী বাংলাদেশের ছয় ঋতুর সঠিক ধারাবাহিকতা হলো— গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। প্রতি দুই মাস নিয়ে একটি করে ঋতু গঠিত হয়।
১. বৈশাখ-জ্যৈষ্ঠ মাস গ্রীষ্মকাল এবং ফাল্গুন-চৈত্র মাস বসন্তকাল।
২. অন্যান্য বিকল্পগুলোতে ঋতুর সিরিয়াল বা অনুক্রম উল্টোপাল্টাভাবে দেওয়া হয়েছে।
৩. ঋতু বৈচিত্র্যের কারণে বাংলাদেশকে ষড়ঋতুর দেশ বলা হয়ে থাকে।
অতিরিক্ত তথ্য: কার্তিক ও অগ্রহায়ন মাস নিয়ে গঠিত হয় হেমন্তকাল, যা নবান্নের সময়।