২০১২ সালের ১৯ মে নিশাত মজুমদার প্রথম বাংলাদেশী নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেষ্ট জয় করেন। তাঁর এই অর্জন বাংলাদেশের নারীর ক্ষমতায়নে একটি মাইলফলক।
১. মুসা ইব্রাহিম ২০১০ সালে প্রথম বাংলাদেশী হিসেবে এভারেষ্ট জয় করেন।
২. ওয়াসফিয়া নাজনীন দ্বিতীয় বাংলাদেশী নারী হিসেবে ২০১২ সালের ২৬ মে এভারেষ্টের চূড়ায় পা রাখেন।
৩. এম. এ. মুহিত দুইবার এভারেষ্ট জয়ী প্রথম বাংলাদেশী পুরুষ হিসেবে পরিচিত।
অতিরিক্ত তথ্য: নিশাত মজুমদার তাঁর এভারেষ্ট অভিযানে এম. এ. মুহিতের সহযাত্রী ছিলেন।