১৯৭৫ সালে শিল্পাচার্য জয়নুল আবেদীন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বা লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন। আবহমান বাংলার ঐতিহ্যবাহী লোকজ সম্পদ সংরক্ষণের উদ্দেশ্যে এটি নির্মিত হয়।
১. ময়মনসিংহে জয়নুল আবেদীন সংগ্রহশালা অবস্থিত কিন্তু লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে।
২. বগুড়ায় মহাস্থানগড় জাদুঘর এবং রাঙামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অবস্থিত।
৩. সোনারগাঁ একসময় বাংলার প্রাচীন রাজধানী ছিল এবং এটি মসলিন কাপড়ের জন্য বিখ্যাত ছিল।
অতিরিক্ত তথ্য: প্রতি বছর এখানে মাসব্যাপী লোকজ মেলা অনুষ্ঠিত হয়।