যেসব ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না, তাদের অঘোষ ধ্বনি বলে। বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ (যেমন: চ, ছ) অঘোষ ধ্বনি।
১. ড, ঢ হলো বর্গের তৃতীয় ও চতুর্থ বর্ণ যা ঘোষ ধ্বনি হিসেবে পরিচিত।
২. ভ, ব এবং দ, ধ বর্ণগুলো উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় বিধায় এগুলো ঘোষ ধ্বনি।
৩. বর্গের ১ম ও ২য় বর্ণ অঘোষ এবং ৩য়, ৪র্থ ও ৫ম বর্ণ ঘোষ ধ্বনি হয়।
অতিরিক্ত তথ্য: চ ও ছ তালব্য বর্ণ এবং একইসাথে এগুলো অঘোষ ধ্বনি।