সন্ধি মানে হলো ধ্বনির মিলন, তাই এটি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। দুটি ধ্বনি যখন দ্রুত উচ্চারণের ফলে মিলিত হয় তখন তাকে সন্ধি বলে।
১. রূপতত্ত্বে শব্দের গঠন ও ধাতুর রূপ নিয়ে আলোচনা করা হয়।
২. বাক্য প্রকরণে বাক্যের গঠন ও সার্থকতা নিয়ে আলোচনা করা হয়।
৩. সন্ধি যেহেতু শব্দের ধ্বনিগত পরিবর্তন ঘটায়, তাই এটি ধ্বনিতত্ত্বের প্রধান আলোচ্য।
অতিরিক্ত তথ্য: কারক ও সমাস আলোচিত হয় রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে।