ইসলামী রেনেসাঁর কবি ফররুখ আহমদ ‘সিরাজাম মুনীরা’ কাব্যটি রচনা করেন। তাঁর কাব্যে মুসলিম ঐতিহ্যের পুনর্জাগরণ ও ঐতিহ্যের প্রতিফলন দেখা যায়।
১. কবি ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হলো ‘সাত সাগরের মাঝি’।
২. গোলাম মোস্তফা ও তালিম হোসেন ইসলামী ঐতিহ্য নিয়ে লিখলেও এই কাব্যটি ফররুখ আহমদের অনন্য রচনা।
৩. সিরাজাম মুনীরা বলতে মূলত বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জ্যোতির্ময় জীবন ও আদর্শকে বোঝানো হয়েছে।
অতিরিক্ত তথ্য: ফররুখ আহমদকে ‘মুসলিম রেনেসাঁর কবি’ হিসেবে অভিহিত করা হয়।