‘লাঠিতে লাঠিতে যে লড়াই’ তাকেই লাঠালাঠি বলা হয়। এটি একটি ব্যতিহার বহুব্রীহি সমাস, কারণ এখানে ক্রিয়ার পারস্পরিকতা বোঝানো হয়েছে।
১. দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়, কিন্তু এখানে একটি বিশেষ ক্রিয়া বা লড়াইকে বোঝানো হয়েছে।
২. কর্মধারয় সমাস বিশেষ্য ও বিশেষণের মিলন ঘটে যা এই শব্দের গঠনের সাথে মেলে না।
৩. ব্যতিহার বহুব্রীহি চেনার একটি উপায় হলো শব্দের শেষে ‘আ’ ও ‘ই’ প্রত্যয় যুক্ত থাকা (যেমন: কাড়াকাড়ি, হাসাহাসি)।
অতিরিক্ত তথ্য: যে সমাসে সমস্যমান পদের অর্থের প্রাধান্য না থেকে তৃতীয় কোনো অর্থ বোঝায় তাকে বহুব্রীহি বলে।