বেরিং প্রণালী উত্তর আমেরিকা মহাদেশের আলাস্কা এবং এশিয়া মহাদেশের সাইবেরিয়াকে পৃথক করেছে। এটি উত্তর মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।
১. ফ্লোরিডা প্রণালী কিউবাকে আমেরিকার ফ্লোরিডা রাজ্য থেকে পৃথক করেছে।
২. পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী স্থানে অবস্থিত এবং এই দুই দেশকে পৃথক করেছে।
৩. জিব্রাল্টার প্রণালী ইউরোপের স্পেন এবং আফ্রিকার মরক্কোকে পৃথক করেছে।
অতিরিক্ত তথ্য: বেরিং প্রণালীর মধ্য দিয়েই আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে।