$30$ cm দৈর্ঘ্যের একটি স্প্রিংকে কোনো দৃঢ় অবলম্বন হতে ঝুলিয়ে দিয়ে মুক্ত প্রান্তে $200$ g ভরের বস্তু যুক্ত করার ফলে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে $35$ cm হলো। এরপর ভরটিকে $4$ cm টেনে ছেড়ে দেওয়ায় বিনা বাধায় উলম্ব তলে স্প্রিংটি (ভরসহ) দুলতে লাগলো।
Chittagong • 2024
ক) একটি স্পন্দনরত কণার দশা কী?
খ) কোনো বস্তুর আয়তন পীড়ন $5 \times 10^6$ Nm$^{-2}$ বলতে কী বুঝ?
গ) স্প্রিংয়ের স্পন্দনের কম্পাঙ্ক (f) নির্ণয় কর।
ঘ) সাম্যাবস্থান হতে $2$ cm দূরে কোনো বিন্দুতে বস্তুটির স্পন্দনজনিত গতিশক্তি ও বিভবশক্তি সমান হবে কি-না—গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও।