২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর জান্তা বিরোধী রাজনৈতিক দল ও বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে গঠিত বিকল্প সরকারের নাম ন্যাশনাল ইউনিটি সরকার (National Unity Government - NUG)।
১. এই সরকার মূলত অনলাইনে এবং দেশের দুর্গম এলাকা থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে।
২. আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মিয়ানমারের প্রকৃত প্রতিনিধি হিসেবে নিজেদের প্রমাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সরকার।
৩. ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (NLD) এই জোট সরকারের অন্যতম বড় শরিক দল।
অতিরিক্ত তথ্য: এই সরকারের সশস্ত্র শাখার নাম দেওয়া হয়েছে পিপলস ডিফেন্স ফোর্স (PDF)।