মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা NASA (National Aeronautics and Space Administration)-এর প্রধান কার্যালয় বা সদর দপ্তর ওয়াশিংটন ডিসি-তে অবস্থিত।
১. ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার অবস্থিত যেখান থেকে মহাকাশযান উৎক্ষেপণ করা হয়।
২. টেক্সাসের হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টার বা মিশন কন্ট্রোল সেন্টার অবস্থিত।
৩. ১৯৫৮ সালে আইজেনহাওয়ারের আমলে নাসাকে একটি অসামরিক সংস্থা হিসেবে গঠন করা হয়।
অতিরিক্ত তথ্য: নাসার বর্তমান লক্ষ্য হলো ২০৩০-এর দশকের মধ্যে মঙ্গলে মানুষ পাঠানো।