বাংলাদেশের মোট শ্রমশক্তির সবচেয়ে বড় অংশ কৃষি খাতে নিয়োজিত। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী এখনও প্রায় ৪০ শতাংশের বেশি মানুষের কর্মসংস্থানের প্রধান উৎস কৃষি।
১. সেবা খাতের জিডিপিতে অবদান সবচেয়ে বেশি হলেও কর্মসংস্থানের দিক দিয়ে এটি কৃষির পেছনে।
২. শিল্প ও নির্মাণ খাতে কর্মসংস্থান দ্রুত বাড়ছে, তবে তা এখনও কৃষিকে অতিক্রম করতে পারেনি।
৩. গ্রামবাংলার অর্থনৈতিক কাঠামোর মূল ভিত্তি এখনো কৃষি ও আনুষঙ্গিক কর্মকাণ্ডের ওপর নির্ভরশীল।
অতিরিক্ত তথ্য: বর্তমানে কৃষির পাশাপাশি সেবা খাতে কর্মসংস্থান প্রায় ৩৯ শতাংশের কাছাকাছি পৌঁছেছে।