যে শক্তি বারবার ব্যবহার করা যায় এবং শেষ হয়ে যায় না তাকে নবায়নযোগ্য শক্তি বলে। আধুনিক প্রেক্ষাপটে পরমাণু শক্তি বা পারমাণবিক শক্তিকে ক্লিন এনার্জি হিসেবে নবায়নযোগ্য ধারায় ভাবা হয়।
১. কয়লা, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস হলো জীবাশ্ম জ্বালানি যা ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায়।
২. তবে সূর্যরশ্মি, বায়ুপ্রবাহ বা পানি হলো প্রকৃত অর্থে চিরন্তন নবায়নযোগ্য শক্তির উৎস।
৩. পারমাণবিক শক্তির জ্বালানি ইউরেনিয়াম সীমিত হলেও এর উৎপাদন ক্ষমতা অত্যন্ত উচ্চ।
অতিরিক্ত তথ্য: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম পরমাণু শক্তি প্রকল্প।