রাজ কাঁকড়া (Horseshoe Crab) হলো একটি জীবন্ত জীবাশ্ম কারণ লক্ষ লক্ষ বছর ধরে এদের দৈহিক কাঠামোর কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশে বঙ্গোপসাগরের মোহনা অঞ্চলে এদের দেখা পাওয়া যায়।
১. গণ্ডার বা পিপীলিকাভুক বর্তমান যুগের প্রাণী হলেও এদের কোনো প্রাচীন অপরিবর্তিত বংশগতির দীর্ঘ ইতিহাস নেই।
২. স্নো লোরিস একটি বিরল প্রজাতির বানর সদৃশ প্রাণী কিন্তু এটি জীবন্ত জীবাশ্ম নয়।
৩. রাজ কাঁকড়ার রক্ত নীল বর্ণের এবং এটি চিকিৎসা বিজ্ঞানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান।
অতিরিক্ত তথ্য: পৃথিবীতে রাজ কাঁকড়ার অস্তিত্ব প্রায় ৪৫০ মিলিয়ন বছর আগের।