এখানে enlightening শব্দটি শিক্ষার অবস্থা বর্ণনা করছে এবং একইসাথে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, তাই এটি একটি present participle।
১. যখন কোনো ভার্ব + ing একইসাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে পার্টিসিপল বলে।
২. এটি যদি নাউন হিসেবে কাজ করত তবে তাকে জেরান্ড বলা যেত (যেমন: Enlightening is good)।
৩. ইনফিনিটিভ হওয়ার জন্য ‘to + verb’ দরকার ছিল যা এখানে নেই।
অতিরিক্ত তথ্য: পার্টিসিপল মূলত তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং পারফেক্ট।