ভার্চুয়াল মেমোরি হলো অপারেটিং সিস্টেমের এমন একটি বৈশিষ্ট্য যা হার্ডডিস্কের কিছু অংশকে র্যামের বিকল্প হিসেবে ব্যবহার করে। এর ফলে ফিজিক্যাল র্যামের চেয়ে বড় আকারের প্রোগ্রাম চালানো সম্ভব হয়।
১. এটি স্থায়ী ডেটা সংরক্ষণের জন্য নয়, বরং প্রসেসিং এর সময় অস্থায়ী মেমোরি হিসেবে কাজ করে।
২. কম্পিউটার যখন অনেক বড় টাস্ক হ্যান্ডেল করে এবং র্যাম শেষ হয়ে যায়, তখন এটি কাজ শুরু করে।
৩. এর মাধ্যমে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট (MMU) ডেটাকে র্যাম ও হার্ডডিস্কের মধ্যে অদলবদল (Swapping) করে।
অতিরিক্ত তথ্য: ভার্চুয়াল মেমোরি ব্যবহারের কারণে কম্পিউটারের গতি কিছুটা ধীর হতে পারে কিন্তু সিস্টেম ক্র্যাশ করা থেকে রক্ষা পায়।