১৯৪২ সালের ৮ আগস্ট বোম্বাই অধিবেশনে মহাত্মা গান্ধী ব্রিটিশ শাসনের অবসানে ভারত ছাড় (Quit India) আন্দোলনের ডাক দেন। এটি ছিল ব্রিটিশ বিরোধী চূড়ান্ত পর্যায়ের গণ-আন্দোলন।
১. ১৯১৭ সালে চম্পারণ সত্যাগ্রহ এবং ১৯৩৭ সালে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
২. ১৯৪২ সালের এই আন্দোলনে গান্ধীর বিখ্যাত স্লোগান ছিল "করেঙ্গে ইয়া মরেঙ্গে" (Do or Die)।
৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের ভারতীয়দের ওপর দমন-পীড়নের প্রতিবাদে এই আন্দোলনের সূত্রপাত।
অতিরিক্ত তথ্য: এই আন্দোলনের সময় বড়লাট ছিলেন লর্ড লিনলিথগো।