যেকোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের প্রথম ৪টি চরণ বা লাইন বাদ্যযন্ত্রে বাজানো হয়। তবে গাওয়ার ক্ষেত্রে ভিন্ন নিয়ম প্রযোজ্য।
১. পাঠ বা গাওয়ার সময় জাতীয় সংগীতের প্রথম ১০টি চরণ গাইতে হয়।
২. ৫টি বা ৬টি চরণ বাজানোর কোনো সাংবিধানিক বা প্রটোকল ভিত্তিক বিধান বাংলাদেশে নেই।
৩. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার সোনার বাংলা’ কবিতার প্রথম ১০ লাইনকে জাতীয় সংগীত করা হয়েছে।
অতিরিক্ত তথ্য: জাতীয় সংগীতের মোট পঙক্তি সংখ্যা ২৫টি এবং এটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯০৫ সালে।