HOME রবীন্দ্রনাথের গল্পের নায়ক
‘অভীক’ রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক?
• 44

ব্যাখ্যা (Explanation)

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প রবিবার-এর প্রধান পুরুষ চরিত্রের নাম হলো অভীক। এই গল্পটি কবির শেষ জীবনের অন্যতম আধুনিক ও মনস্তাত্ত্বিক ছোটগল্প।

১. ল্যাবরেটরি গল্পের প্রধান চরিত্র সোহিনী এবং নষ্টনীড় গল্পের চরিত্র হলো চারুলতা ও অমল।
২. ‘রবিবার’ গল্পে অভীকের বিপরীতে নারী চরিত্র হিসেবে ‘বিভা’ রয়েছে।
৩. কবির শেষ দিকের গল্পগুলোতে যুক্তিবাদ ও আধুনিক জীবনবোধের প্রকাশ ঘটেছে, অভীক চরিত্রটি তার একটি প্রমাণ।

অতিরিক্ত তথ্য: ‘রবিবার’, ‘শেষ কথা’ এবং ‘ল্যাবরেটরি’—এই তিনটি গল্পকে একত্রে ‘তিন সঙ্গী’ বলা হয়।