যে অব্যয় বাক্যের অন্য পদের সাথে কোনো সম্বন্ধ না রেখে মনের আবেগ প্রকাশে ব্যবহৃত হয়, তাকে অনন্বয়ী অব্যয় বলে। এখানে ‘মরি মরি’ প্রশংসা সূচক আবেগ প্রকাশ করছে।
১. সমুচ্চয়ী অব্যয় দুটি পদ বা বাক্যকে যুক্ত করে, যা এখানে ঘটেনি।
২. পদন্বয়ী অব্যয় বিশেষ্য বা সর্বনামের পরে বসে বিভক্তির মতো কাজ করে।
৩. উচ্ছ্বাস, ঘৃণা বা বিস্ময় প্রকাশে অনন্বয়ী অব্যয় বহুল ব্যবহৃত হয়।
অতিরিক্ত তথ্য: অনন্বয়ী অব্যয়কে অনেক সময় ‘আবেগ সূচক অব্যয়’ বলা হয়।