মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবারের লাইব্রেরি থেকে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন ‘চর্যাপদ’ আবিষ্কার করেন। তাঁর এই আবিষ্কার বাংলা ভাষার ইতিহাসকে সহস্রাব্দ প্রাচীন প্রমাণ করতে সাহায্য করে।
১. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ চর্যাপদের ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ এবং এর প্রাচীনত্ব নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন।
২. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় ‘ODBL’ গ্রন্থের মাধ্যমে চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত তা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেন।
৩. হরপ্রসাদ শাস্ত্রী ১৯১৬ সালে ‘হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা’ নামে এটি সম্পাদনা ও প্রকাশ করেন।
অতিরিক্ত তথ্য: চর্যাপদ মূলত বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যদের সাধন সংগীতের সংকলন।