ExamDAO Logo

১৩তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

পূর্ণমান: ২০০ সময়: ২ ঘণ্টা
উত্তর দেখুন
১।
‘যা পূর্বে ছিল এখন নেই’— এক কথায় কী হবে?
ক. অপূর্ব
খ. অদৃষ্টপূর্ব
গ. অভূতপূর্ব
ঘ. ভূতপূর্ব
২।
দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
ক. কুড়িগ্রাম
খ. নীলফামারী
গ. ঠাকুরগাঁ
ঘ. লালমনিরহাট
৩।
‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’— এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে —
ক. আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
খ. বনের পশু বনে থাকতেই ভালবাসে
গ. জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
ঘ. প্রকৃতির রূপ-সৌন্দর্য আদি ও অকৃত্রিম
৪।
১৯৯০ সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করেছে?
ক. ২ অক্টোবর (সকালে)
খ. ২ অক্টোবর (মাঝ রাতে)
গ. ১ অক্টোবর (দুপুরে)
ঘ. ৩ অক্টোবর (মাঝ রাতে)
৫।
Select the answer of the word ‘stagflation’ —
ক. Controlled prices
খ. Economic slow down
গ. A disintegrating
ঘ. Cultural dullness
৬।
প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
ক. কুষ্টিয়া
খ. বগুড়া
গ. কুমিল্লা
ঘ. চাঁপাইনবাবগঞ্জ
৭।
GATT একমাত্র বহুমুখী সহায়ক সংস্থা হিসেবে বর্তমানে বিশ্ব বাণিজ্যের কত অংশের সমন্বয় সাধন করে থাকে?
ক. প্রায় ৭৫ শতাংশ
খ. প্রায় ৮০ শতাংশ
গ. প্রায় ৮৫ শতাংশ
ঘ. প্রায় ৯০ শতাংশ
৮।
পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?
ক. ১৯৫০ সালে
খ. ১৯৪৮ সালে
গ. ১৯৪৭ সালে
ঘ. ১৯৫৪ সালে
৯।
What is the meaning of the word ‘euphemism’?
ক. vague idea
খ. in offensive expression
গ. verbal play
ঘ. wise saying
১০।
সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার?
ক. ৩৮০০
খ. ৪১০০
গ. ৫৫৭৫
ঘ. ১০০০০
১১।
আওয়ামী লীগের ছয়-দফা কোন সালে পেশ করা হয়েছিল?
ক. ১৯৬৫ সালে
খ. ১৯৬৬ সালে
গ. ১৯৬৭ সালে
ঘ. ১৯৬৮ সালে
১২।
ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?
ক. জিঞ্জীর
খ. সাত সাগরের মাঝি
গ. দিলরুবা
ঘ. নূরনামা
১৩।
আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা (Life expectancy) সবচেয়ে বেশি কোথায়?
ক. ইউরােপে
খ. উত্তর আমেরিকায়
গ. অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে
ঘ. মধ্য এশিয়ায়
১৪।
১৯৯১ সালের উইম্বলডন টেনিস প্রতিযােগিতায় কে শিরােপা লাভ করেন?
ক. মাইকেল চ্যাং
খ. জিন ফিলিপস
গ. মাইকেল স্টিচ
ঘ. পিট সামপ্রাস
১৫।
একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?
ক. ২০৬
খ. ৩০৬
গ. ৪০৬
ঘ. ৫০৬
১৬।
‘মোসলেম ভারত’ নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন —
ক. মীর মশাররফ হোসেন
খ. মুন্সী রেয়াজদ্দীন আহমদ
গ. মোজাম্মেল হক
ঘ. রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী
১৭।
$[2-3(2-3)^{-1}]^{-1}$ এর মান কত?
ক. $5$
খ. $-5$
গ. $1/5$
ঘ. $-1/5$
১৮।
কোন স্থানে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ ৯ গুণ বাড়লে সেখানে একটি সরল দোলকের দোলনকাল কতগুণ বাড়বে বা কমবে?
ক. ৯ গুণ বাড়বে
খ. ৯ গুণ কমবে
গ. ৩ গুণ বাড়বে
ঘ. ৩ গুণ কমবে
১৯।
বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
ক. শীতলক্ষ্যা
খ. বুড়িগঙ্গা
গ. মেঘনা
ঘ. তুরাগ
২০।
If I were you, I (handle) the situation more carefully.
ক. would handle
খ. will handle
গ. handled
ঘ. would have handled
২১।
উৎপাদিত পণ্য বিক্রয় হিসাব অনুসারে ১৯৯৩ সালে সর্ববৃহৎ বিক্রেতা ছিল —
ক. আইবিএম
খ. জেনারেল মটরস
গ. রয়াল ডাচ/শেল
ঘ. ইক্সন
২২।
৩২ এর ২ ভিত্তিক লগারিদম কত?
ক. $3$
খ. $4$
গ. $5$
ঘ. $6$
২৩।
“শৈবাল দীঘিরে বলে উচ্চ করি শির, / লিখে রেখ, এক ফোঁটা দিলেম শিশির।” এ অংশটুকুর মূল প্রতিপাদ্য —
ক. প্রতিদান
খ. প্রত্যুৎপকার
গ. অকৃতজ্ঞতা
ঘ. অসহিষ্ণুতা
২৪।
কোন দেশটি আসিয়ান (ASEAN) জোটভুক্ত নয়?
ক. সিঙ্গাপুর
খ. মালয়েশিয়া
গ. থাইল্যান্ড
ঘ. দক্ষিণ কোরিয়া
২৫।
কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) লেনদেন শুরু হয়?
ক. ১৯৬৬ সাল থেকে
খ. ১৯৬৭ সাল থেকে
গ. ১৯৬৮ সাল থেকে
ঘ. ১৯৮৯ সাল থেকে
২৬।
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে?
ক. ১৯৫২ সালে
খ. ১৯৫৩ সালে
গ. ১৯৫৪ সালে
ঘ. ১৯৫৫ সালে
২৭।
We (not have) a holiday since the beginning of the year. Which verb form does best complete the sentence?
ক. did not have
খ. have not had
গ. are not having
ঘ. had not had
২৮।
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
ক. হামিদুর রহমান
খ. তানভির কবির
গ. মাইনুল হোসেন
ঘ. মাযহারুল ইসলাম
২৯।
বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত?
ক. সাত
খ. আট
গ. ছয়
ঘ. পাঁচ
৩০।
It is too difficult to ‘tolerate’ bad temper for long. Which phrase does replace ‘tolerate’?
ক. cope with
খ. put up with
গ. stand up for
ঘ. pull on with
৩১।
“It’s time (you realize) your mistakes.” Which of the following clause does best fit in the sentence?
ক. you realized
খ. that you realized
গ. you would realize
ঘ. you have realized
৩২।
T. S. Eliot was born in —
ক. Ireland
খ. England
গ. Wales
ঘ. USA
৩৩।
What does the idiom ‘a slow coach’ mean?
ক. an irresponsible person
খ. a careless person
গ. an unthoughtful person
ঘ. a very lazy person
৩৪।
What was the real name of the great American short writer, ‘O Henry’?
ক. Samuel L. Clemens
খ. William Sydney Porter
গ. Fitz James O’Brten
ঘ. William Huntington Wright
৩৫।
তিয়াআনমেন স্কয়ারে সংঘটিত ট্রাজেডির অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোন আইন প্রয়ােগ করে?
ক. Special 301
খ. Section 232
গ. Super 301
ঘ. Special 201
৩৬।
বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার নাম কী?
ক. লুসাই
খ. গারো
গ. কিওক্রাডং
ঘ. জয়ন্তিয়া
৩৭।
১৯৮৯ সালের সমীক্ষা অনুসারে সবচেয়ে বেশি চাল রপ্তানিকারক কোন দেশ?
ক. চীন
খ. যুক্তরাষ্ট্র
গ. পাকিস্তান
ঘ. থাইল্যান্ড
৩৮।
What is the meaning of the word ‘sequences’?
ক. to follow
খ. round up
গ. withdraw
ঘ. question closely
৩৯।
The literary work ‘Kubla Khan’ is —
ক. a history by Vincent Smith
খ. a verse by Coleridge
গ. a drama by Oscar Wilde
ঘ. a short story by Somerset Maugham
৪০।
‘The Rainbow’ is —
ক. a poem by Wordsworth
খ. a short story by Somerst Maugham
গ. a novel by D. H. Lawrence
ঘ. a verse by Coleridge
৪১।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক. নুরুল আমীন
খ. লিয়াকত আলী খান
গ. মােhammad আলী
ঘ. খাজা নাজিমুদ্দীন
৪২।
কোন দেশ প্রথম ওপেক (OPEC) সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল?
ক. কুয়েত
খ. নাইজেরিয়া
গ. সৌদি আরব
ঘ. ভেনিজুয়েলা
৪৩।
ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?
ক. ২৪.৭ কিলোমিটার
খ. ২১.০ কিলোমিটার
গ. ১৯.৩ কিলোমিটার
ঘ. ১৬.৫ কিলোমিটার
৪৪।
পিএলও-র আন্তর্জাতিক শান্তি সম্মেলন সংক্রান্ত রেজুলেশন ১৯৮৮ সালে জাতিসংঘ কোথায় গ্রহণ করে?
ক. নিউইয়র্ক
খ. প্যারিস
গ. জেনেভা
ঘ. ভিয়েনা
৪৫।
কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
ক. ব্রোমিন
খ. পারদ
গ. আয়োডিন
ঘ. জেনন
৪৬।
মায়ানমারে ১৯৯০ সালের সাধারণ নির্বাচনে বিজয়ী হয়েও কোন পার্টি ক্ষমতা লাভ করতে পারেনি?
ক. NDO
খ. LLN
গ. NLD
ঘ. BSPP
৪৭।
১৯৯০ সালের সমীক্ষায় এশিয়ার কোন দেশ থেকে আগত যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সংখ্যা সবচেয়ে বেশি?
ক. ফিলিপাইন
খ. জাপান
গ. চীন
ঘ. ভারত
৪৮।
পারমাণবিক বোমার আবিষ্কারক কে?
ক. আইনস্টাইন
খ. ওপেনহেমার
গ. অটোহ্যান
ঘ. রোজেনবার্গ
৪৯।
একজন ছাত্র $n$ সংখ্যক প্রশ্নের ২০টি প্রশ্ন হতে ১৫টি শুদ্ধ উত্তর দেয় এবং বাকি প্রশ্নগুলোর ১/৩ অংশের শুদ্ধ উত্তর দেয়। সে যদি ৫০% শুদ্ধ উত্তর দিয়ে থাকে তবে প্রশ্নের সংখ্যা কত?
ক. $20$ টি
খ. $30$ টি
গ. $40$ টি
ঘ. $50$ টি
৫০।
‘Tom Jones’ by Henry Fielding was first published in —
ক. the 1st half of 19th century
খ. the 2nd half of 18th century
গ. 1st half of 18th century
ঘ. the 2nd half of 19th century
৫১।
জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সমন্বয়কারী সংস্থার নাম কী?
ক. UNDP
খ. DTCD
গ. UNEPA
ঘ. UNFP
৫২।
কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?
ক. ধন অপেক্ষা মান বড়
খ. তোমাকে দিয়ে কিছু হবে না
গ. ঢং ঢং ঘণ্টা বাজে
ঘ. লেখাপড়া কর, নতুবা ফেল করবে
৫৩।
কোনটি ঐতিহাসিক নাটক?
ক. শর্মিষ্ঠা
খ. রাজসিংহ
গ. পলাশীর যুদ্ধ
ঘ. রক্তাক্ত প্রান্তর
৫৪।
সিনেমাস্কোপ প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
ক. উত্তল
খ. অবতল
গ. জুম
ঘ. সিলিনড্রিক্যাল
৫৫।
উচ্চ পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে কারণ উচ্চ চূড়ায় —
ক. অক্সিজেন কম
খ. ঠাণ্ডা বেশি
গ. বায়ুর চাপ বেশি
ঘ. বায়ুর চাপ কম
৫৬।
একটি লোক খাড়া উত্তর দিকে $m$ মাইল যায় প্রতি মাইল ২ মিনিটে এবং দক্ষিণ দিকে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিসেবে। লোকটির গড় গতিবেগ ঘন্টায় কত মাইল?
ক. $45$
খ. $48$
গ. $75$
ঘ. $24$
৫৭।
কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয়?
ক. ১৯৫১ সালে
খ. ১৯৬১ সালে
গ. ১৯৭১ সালে
ঘ. ১৯৮১ সালে
৫৮।
জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ —
ক. ধূসর পাণ্ডুলিপি
খ. নাম রেখেছি কোমল গান্ধার
গ. একক সন্ধ্যায় বসন্ত
ঘ. অন্ধকারে একা
৫৯।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কী ছিল?
ক. সিপাহী
খ. ল্যান্স নায়েক
গ. লেফটেন্যান্ট
ঘ. ক্যাপ্টেন
৬০।
কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?
ক. ওরা কী করে?
খ. আপনি আসবেন
গ. আমরা যাচ্ছি
ঘ. তোরা খাসনে
৬১।
কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
ক. আমি ভাত খাচ্ছি
খ. আমি ভাত খেয়ে স্কুলে যাব
গ. আমি দুপুরে ভাত খাই
ঘ. তাড়াতাড়ি ভাত খেয়ে ওঠো
৬২।
What is the meaning of the word ‘belated’?
ক. complaining
খ. off hand
গ. weak
ঘ. tardy
৬৩।
মধ্যপদলোপী কর্মধারয়ের উদাহরণ কোনটি?
ক. ঘর থেকে ছাড়া – ঘরছাড়া
খ. অরুণের মত রাঙ্গা – অরুণরাঙা
গ. হাসিমাখা মুখ – হাসিমুখ
ঘ. ক্ষণ ব্যাপিয়া স্থায়ী – ক্ষণস্থায়ী
৬৪।
কোন দুটি অঘোষ ধ্বনি?
ক. চ, ছ
খ. ড, ঢ
গ. ভ, ব
ঘ. দ, ধ
৬৫।
এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন জোটগুলাের মধ্যে কোনটিকে ইস্ক্যাপ (ESCAP) সবচেয়ে বেশি উপযােগী বিবেচনা করে?
ক. APEC
খ. OREC
গ. EABG
ঘ. BCO
৬৬।
একটি দলে প্রথম বালক ৫ জন বালিকার সঙ্গে খেলছে, দ্বিতীয় বালক ৬ জন বালিকার সঙ্গে এবং এভাবে শেষ বালক সবকটি বালিকার সঙ্গে খেলছে। যদি $b$ বালকের সংখ্যা এবং $g$ বালিকার সংখ্যা হয় তবে $b$ এর মান কত?
ক. $b = g$
খ. $b = g/5$
গ. $b = g - 4$
ঘ. $b = g - 5$
৬৭।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম—
ক. নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
খ. মধুসূদন ও কুমুদিনী
গ. গোবিন্দলাল ও রোহিনী
ঘ. সুরেশ ও অচলা
৬৮।
প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত?
ক. ময়নামতি
খ. বিক্রমপুর
গ. মহাস্থানগড়
ঘ. পাহাড়পুর
৬৯।
১৯৯১ সালের Business International-এর সমীক্ষায় জীবনযাত্রার ব্যয়ভার (living cost) সবচেয়ে বেশি কোথায়?
ক. টোকিওতে
খ. নিউইয়র্কে
গ. তেহরানে
ঘ. আবিদজানে
৭০।
বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ?
ক. হাতি/ হাতী
খ. নারি/ নারী
গ. জাতি/ জাতী
ঘ. দাদি/ দাদী
৭১।
The boy from the village said, “I starve than beg.”
ক. better
খ. rather
গ. would rather
ঘ. would better
৭২।
বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১ সালের কত তারিখে অনুষ্ঠিত হয়?
ক. ১৬ই ফেব্রুয়ারি
খ. ২৭শে ফেব্রুয়ারি
গ. ২রা মার্চ
ঘ. ৪ঠা মার্চ
৭৩।
‘গোঁফ-খেজুরে’— এই বাগধারাটির অর্থ কী?
ক. আরামপ্রিয়
খ. উদাসীন
গ. নিতান্ত অলস
ঘ. পরমুখাপেক্ষী
৭৪।
Do not worry, English grammar is not — to understand.
ক. so difficult
খ. very difficult
গ. too difficult
ঘ. difficult enough
৭৫।
“We have recently entered — an agreement with the Inland Co-operative Society.”
ক. no preposition
খ. upon
গ. in
ঘ. into
৭৬।
‘অনল প্রবাহ’ রচনা করেন —
ক. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
খ. মোজাম্মেল হক
গ. এয়াকুব আলী চৌধুরী
ঘ. মুনিরুজ্জামান ইসলামাবাদী
৭৭।
Anything ‘Pernicious’ tends to injure or destroy. Something which has no such harmful effect is —
ক. innocuous
খ. innocent
গ. immaculate
ঘ. salutary
৭৮।
মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে —
ক. মহাকাব্যে
খ. নাটকে
গ. পত্রকাব্যে
ঘ. সনেটে
৭৯।
প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার (IUCN) প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. জাপানের নাগাসাকিতে
খ. অস্ট্রেলিয়ার ক্যানবেরায়
গ. রাশিয়ার আশখাবাদে
ঘ. কানাডার ভেঙ্কুবারে
৮০।
কোনটি চৌম্বক পদার্থ?
ক. পারদ
খ. বিসমাথ
গ. এন্টিমনি
ঘ. কোবাল্ট
৮১।
একটি গোল মুদ্রা টেবিলে রাখা হল। এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দু’পাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে?
ক. $4$
খ. $6$
গ. $8$
ঘ. $10$
৮২।
What is the meaning of the word ‘stanch’?
ক. to reinforce
খ. be weak
গ. smooth out
ঘ. put an end to
৮৩।
$y = 3x + 2$, $y = -3x + 2$ এবং $y = -2$ দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কী?
ক. একটি সমবাহু ত্রিভুজ
খ. একটি সমদ্বিবাহু ত্রিভুজ
গ. একটি বিষমবাহু ত্রিভুজ
ঘ. একটি সমকোণী ত্রিভুজ
৮৪।
What is the meaning of the word ‘scuttle’?
ক. to tease
খ. abandon
গ. pile up
ঘ. gossip
৮৫।
‘ইউনিডাে’ (UNIDO) এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
ক. টোকিওতে
খ. প্যারিস
গ. নিউইয়র্ক
ঘ. ভিয়েনা
৮৬।
মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান কোনটি?
ক. সয়ুজ
খ. অ্যাপোলো
গ. ভয়েজার
ঘ. ভাইকিং
৮৭।
বাংলাদেশে চিকিৎসক (ডিগ্রীপ্রাপ্ত) প্রতি জনসংখ্যা কত? (১৯৯১ সালের প্রেক্ষাপটে)
ক. প্রায় ১৭২৪
খ. প্রায় ৪৫৭২
গ. প্রায় ৯৭৯১
ঘ. প্রায় ৮২১২
৮৮।
মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসের উপজীব্য —
ক. মাঝি-মাল্লার সংগ্রামশীল জীবন
খ. জেলে-জীবনের বিচিত্র সুখ-দুঃখ
গ. চাষী-জীবনের করুণ চিত্র
ঘ. চরবাসীদের দুঃখী জীবন
৮৯।
ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
ক. বরাইল
খ. কৈলাশ
গ. কাঞ্চনজঙ্ঘা
ঘ. কোনটি নয়
৯০।
শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
ক. ১৪ই ডিসেম্বর
খ. ১২ই ডিসেম্বর
গ. ১৩ই ডিসেম্বর
ঘ. ১৫ই ডিসেম্বর
৯১।
সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পাংকের কতটা পরিবর্তন ঘটবে?
ক. অর্ধেক হবে
খ. দ্বিগুণ হবে
গ. তিন গুণ হবে
ঘ. চার গুণ হবে
৯২।
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
ক. শূন্যতায়
খ. লোহা
গ. পানির
ঘ. বাতাসে
৯৩।
কোন বাক্যে ‘ঢাক গুড়গুড়’ প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে?
ক. ঢাক গুড়গুড় করে কী লাভ, কাজে লেগে যাও
খ. ঢাক গুড়গুড় করে কী লাভ, আসল কথাটি বল
গ. ঢাক গুড়গুড় করে কী লাভ, কী খাবে বল
ঘ. ঢাক গুড়গুড় করে কী লাভ, নিজের পায়ে দাঁড়াও
৯৪।
যদি $x^3 + hx + 10 = 0$ এর একটি সমাধান $2$ হয়, তবে $h$ এর মান কত?
ক. $10$
খ. $9$
গ. $-9$
ঘ. $-2$
৯৫।
একটি ১০,০০০ টাকার বিলের উপর এককালীন ৪০% কমতি এবং পরপর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?
ক. শূন্য
খ. ১৪৪
গ. ২৫৬
ঘ. ৪০০
৯৬।
“International Institute on Aging” কোথায় প্রতিষ্ঠিত হয়েছে?
ক. জেনেভা
খ. রোম
গ. প্যারিস
ঘ. ভ্যালেটা
৯৭।
১৯৮৮ সালের সমীক্ষায় জনপ্রতি বিদ্যুৎ খরচ সবচেয়ে বেশি কোন দেশে?
ক. ভারতে
খ. পাকিস্তানে
গ. শ্রীলঙ্কায়
ঘ. বাংলাদেশে
৯৮।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির সুরকার কে?
ক. আবদুল লতিফ
খ. আবদুল আহাদ
গ. আলতাফ মাহমুদ
ঘ. মাহমুদুন্নবী
৯৯।
চলনবিল কোথায় অবস্থিত?
ক. রাজশাহী জেলায়
খ. রাজশাহী ও নওগাঁ জেলায়
গ. পাবনা ও নাটোর জেলায়
ঘ. নাটোর ও নওগাঁ জেলায়

আরও অনুশীলন করুন

১২তম বিসিএস প্রশ্ন